গাউছিয়া-চাঁদনীচকে কেনাবেচা শুরু, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় গতকাল শনিবার (১৫ এপ্রিল) বন্ধ ছিল এ এলাকার বিপণিবিতানগুলো। সেইসঙ্গে বন্ধ ছিল এলাকার যান চলাচল।
রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক। বিপণিবিতানগুলো খুলতে শুরু করেছে। ইতোমধ্যে খুলে গেছে গাউছিয়া ও চাঁদনীচক মার্কেট। আশপাশের বিপণিবিতানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে ফুটপাতের দোকানগুলো বসে গেছে।
সকালে দেখা যায়, গতকাল বন্ধ থাকা বিপণিবিতানগুলো খুলতে সকাল থেকেই দোকানকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। সকাল ৯টার পর থেকে ক্রেতারা আসতে শুরু করে। অনেক ক্রেতা আগেভাগে চলে এসেছেন, যাতে অতিরিক্ত গরমের মধ্যে দ্রুত কেনাকাটা শেষ করে বাসায় ফেরা যায়।
ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আমাদের মার্কেটের বিদ্যুতের সংযোগ ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীরা ইতিমধ্যে গোছগাছ শুরু করেছেন। ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা করার পরিবেশ নিশ্চিত করতে সাধ্যমতো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
একই সঙ্গে নুরজাহান মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নেহার ভবন শপিং সেন্টার, গ্লোব সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, ইসমাইল ম্যানশন মার্কেট, সুবাস্তু অ্যারোমা সেন্টার শপিং মল, ইস্টার্ন মল্লিকা ও চন্দ্রিমা মার্কেটের মতো এ এলাকার যে ৪২টি বিপণিবিতান গতকাল বন্ধ ছিল, সেগুলো আজ খুলে যাবে বলে জানা গেছে।
তবে আগুন লাগা নিউ সুপার মার্কেট আজও বন্ধ থাকবে। তবে এ মার্কেটও দ্রুত চালু করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।
চাঁদনীচক মার্কেটের বিক্রেতারা বলেন, দোকান খোলা হয়েছে। গতকাল বন্ধ থাকায় আজ ক্রেতাদের চাপ একটু বেশি থাকবে বলে আশা করছি। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।
এদিকে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হওয়ায় রাস্তার পাশে পণ্যের পসরা সাজাতে শুরু করেছেন হকাররা। হকার ব্যবসায়ীরা বলছেন, সকাল নয়টা থেকে বসে গেছি। গতকাল কেনাবেচা করতে পারিনি। আজ ভালো বেচাবিক্রির আশা। ঈদের সময় একটা দিন লোকসান মানে বড় অঙ্কের ক্ষতি।
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়