গাঙ্গুলীর আমন্ত্রণে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে যাওয়া ঐতিহাসিক বাংলাদেশ-ভারত টেস্ট দেখতে যাচ্ছেন শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিএবি’কে ই-মেইল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে কলকাতা টেস্ট আয়োজনের দায়িত্বে থাকা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কয়েকদিন আগেই।
শোনা যাচ্ছে, এই টেস্টে শেখ হাসিনার সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও মোদি থাকার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রে আভাস মিলেছে, শেখ হাসিনার সম্মতি মেলার পর প্রধানমন্ত্রী মোদিকেও ইডেন টেস্ট দেখতে আসার জন্য বিশেষ আমন্ত্রণ জানাবেন গাঙ্গুলী।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট লড়াই। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




