গাছপাকা আম চেনার উপায় জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাজারে উঠতে শুরু করেছে পাকা আম। রসালো ও সুমিষ্ট এই ফল খেতে পছন্দ করেন বেশিরভাগ মানুষই। বাজারে বিভিন্ন জাত, স্বাদ, রঙ আর গন্ধের আমের দেখা পাবেন। সেখান থেকে পছন্দমতো কিনে বাড়িতে আনার পর যদি দেখেন তা রাসায়নিকে পাকানো, তখন ঠকে তো যাবেনই, সেইসঙ্গে ভুল করে আম খেলে ফেললে শরীরও ক্ষতিগ্রস্ত হবে।
বাজার থেকে আম কেনার আগে কিছু বিষয়ে খেয়াল রাখতে পারলে আর ঠকে আসার ভয় থাকবে না। গাছপাকা আমের থাকে আলাদা কিছু বৈশিষ্ট্য। আবার একটু খেয়াল করলে রাসায়নিকে পাকানো আমও চিনতে পারা যায়। কীভাবে চিনতে পারেন তা জানার জন্য রইলো কিছু টিপস-
কার্বাইডে পাকানো আমের স্বাদ খুব বেশি ভালো হয় না। আবার কৃত্রিমভাবে জাগ দিয়ে পাকানো আম স্বাস্থ্যের পক্ষেও প্রচণ্ড ক্ষতিকর। তাই যখন আম কিনতে যাবেন তখন আমের উপরের ত্বক ভালো করে খেয়াল করে দেখে নিন। রাসায়নিক দিয়ে পাকানো হলে সেই আমের গায়ে দাগ থাকে। তাই যেসব আমের গায়ে দাগছোপ রয়েছে সেসব আম কিনবেন না। আম কেনার সময় এর খোসা মসৃণ কি না সেদিকে খেয়াল করে তবেই কিনুন।
বেশিরভাগ ক্ষেত্রেই রাসায়নিক দিয়ে পাকানো আম আকৃতিতে ছোট হয়। তাই বাজার থেকে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন। যেহেতু সময়ের আগেই পাকানো তাই এর স্বাদও ভালো হয় না। এছাড়া কৃত্রিমভাবে পাকানো আমের ভেতর থেকে রস গড়াতে থাকে। যে কারণে এর খোসায় দাগও লেগে থাকে। আম কেনার আগে এইদিকে খেয়াল রাখুন।
আম চেনার জন্য আপনি একটা ছোট পরীক্ষাও করতে পারেন। বাজার থেকে আম কিনে আনার পর তা একটি গামলায় পরিষ্কার পানি নিয়ে তাতে ভিজিয়ে রাখুন। আম যদি পুরোপুরি ডুবে যায় তবে বুঝে নেবেন সেগুলো একেবারে গাছপাকা। আর যদি পানির ওপর ভেসে থাকে তবে বুঝে নেবেন সেগুলো গাছপাকা নয়, রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে।
আম গাছপাকা কি না তা বোঝার জন্য করতে পারেন আরেকটি কাজ। বাজার থেকে যখন আম কিনবেন তখন এর গায়ে একটু টিপে দেখুন। যদি দেখেন আমাদের সব জায়গাই একইরকম নরম, তবে বুঝে নেবেন এটি গাছপাকা। আর যদি এক জায়গায় শক্ত, এক জায়গায় নরম এরকম থাকে তবে বুঝে নিতে হবে সেটি গাছপাকা নয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

