ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১০:১১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে নির্যাতন, আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার

নোয়াখালীতে গাছের সঙ্গে বেঁধে এক নারী ও এক পুরুষকে নির্যাতনের মামলার প্রধান আসামি জাফর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার করমুল্যাহ থেকে সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে, নির্যাতিত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ জানায়, রোববার সকালে পরকীয়ার অভিযোগে সদর উপজেলার বুদ্দিনগর এলাকার ফাতেমা ও আব্দুল আলীকে গাছের সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন চালায় পল্লী চিকিৎসক জাফর আহমেদ ও তার সহযোগীরা। পরে আলীর মাথা ন্যাড়া করে দেয় তারা। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বুধবার রাতে নির্যাতিতা ফাতেমা বাদী হয়ে জাফরসহ আটজনকে আসামি করে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন। দুপুরে সদর উপজেলার করমুল্যাহ থেকে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাফরকে গ্রেফতার করে।

নির্যাতিতা ফাতেমা ও আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।