গাজায় উপত্যকায় করোনায় প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ পিএম, ২৪ মে ২০২০ রবিবার
গাজায় উপত্যকায় করোনায় প্রথম মৃত্যু
ফিলিস্তিনের গাজা উপত্যকা কর্তৃপক্ষ শনিবার করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর তথ্য জানিয়েছে। সম্প্রতি এ অঞ্চলে করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফা ক্রসিংয়ের এক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশানে থাকা ৭৭ বছর বয়সী ফাদিলা মোহাম্মদ আবু রাইদা মারা গেছেন।
গাজায় সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সম্প্রতি রাফা ক্রসিং দিয়ে প্রায় ১৫শ ফিলিস্তিনী মিশর থেকে এবং কিছু সংখ্যক ইসরাইল থেকে ফিরে এসেছে। তাদের সকলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কিন্তু তাদের মধ্যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারই শনাক্ত হয়েছে ২৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জন।
এদিকে গাজা অঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপসমূহ শিথিল করা হয়েছে। রেস্তোরাঁ ও ক্যাফেসমূহ খোলার অনুমতি দেয়া হয়েছে।
তবে, গাজা শাসন করা হামাসের একজন সিনিয়র কর্মকর্তা খালিল আল হায়া সংবাদ সম্মেলনে জানান, কর্তৃপক্ষ কারফিউ জারির কথা ভাবছে। এছাড়া, অন্তত জুনের শেষ নাগাদ মিশর সীমান্ত বন্ধ করে দেয়া হবে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় মহামারি করোনা ছড়িয়ে পড়ার পরিণাম হবে ভয়াবহ। কারণ, ২০০৭ সাল থেকে ইসরাইলী অবরোধে থাকা গাজায় দারিদ্র্যের হার উচ্চ এবং স্বাস্থ্য ব্যবস্থা দূর্বল।
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











