ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১০:৩৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

গাজায় বিক্ষোভকালে ফিলিস্তিনী শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৯ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

ইসরাইল-গাজা সীমান্তে ফিলিস্তিনীদের বিক্ষোভ চলাকালে ইসরাইলি সৈন্যদের ছোঁড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক ফিলিস্তিনী শিশু মারা গেছে।


আজ মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়ে বলেছে, সোমবার গাজা সিটির পূর্বাঞ্চলে বড় ধরনের বিক্ষোভ চলাকালে আট মাস বয়সী লাইলা আল-গান্দোউর কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। খবর এএফপি’র।


এই ঘটনায় ৫৮ ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই ইসরাইলি সৈন্যদের চালানো নির্বিচারে গুলিতে প্রাণ হারায়।


৩০ মার্চ থেকে অন্তত পাঁচটি স্থানে বিক্ষোভ হয়েছে। উচ্ছেদকৃত ফিলিস্তিনী পরিবারগুলো ইসরাইলের দখলকৃত তাদের নিজ ভূমিতে ফিরে যাবার দাবিতে এ বিক্ষোভ করে। অধিকাংশ বিক্ষোভই সীমান্ত এলাকায় হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়