ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৯:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ

গাজীপুরের জোড়া লাগানো দুটি মেয়ে শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় জোড়া লাগানো দুটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো শিশু দু’টি ভূমিষ্ট হয়। শিশু দু’টি ও তার মা বর্তমানে সুস্থ রয়েছে। তবে তাদের অভিভাবকের অনুরোধে তাদের ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে।

শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মাসুদ রানার স্ত্রী রত্নার প্রসব বেদনা নিয়ে কাপাসিয়ায় বেসরকারি, শীতলক্ষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। গাইনি বিভাগের সার্জন ডা. হাসানুর রহমান সোহাগ ও ডা. মোসলেম উদ্দিনের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো দুটি মেয়ে শিশু ভূমিষ্ট হয়।

ডা. সোহাগ জানান, ডাক্তারি পরিভাষায় এ জাতীয় রোগীকে কনজয়েন টুয়িন (জোরাকো এবডোমিনো পিগাস) বলা হয়। নবজাতক শিশু দুটির দুটির নাভী থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো থাকলেও প্রত্যেকেরই দুটি হাত, দুটি পা, দুটি মাথাসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থায় আছে। শিশু দুটি স্বাভাবিকভাবেই নড়াচড়া করছে। তবে একটি শিশুর ঠোঁট কাটা রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে আমাদের দেশে সফলভাবে এ জাতীয় রোগী অপারেশন করে আলাদা করা এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

নবজাতকদ্বয়ের পিতা ও পোশাক শ্রমিক মাসুদ রানা জানান, জোড়া লাগানো জমজ শিশু জন্মের পর তিনি অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। এ জাতীয় অপারেশন কোথায় কিভাবে করাতে হয় এবং কী পরিমাণ খরচ পড়বে সে বিষয়ে তার কোনো ধারণা নেই। এ ব্যাপারে কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পেলে তার জন্য সুবিধা হবে বলে তিনি জানান।

-জেডসি