গাজীপুরে ছেলেকে হত্যার পর অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
গাজীপুরে ভাসুরের বাড়িতে বেড়াতে গিয়ে চার মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে মায়ের বিরুদ্ধে।
সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শিশুটির মা ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করেছে।
নিহত শিশু হলো- পিরোজপুরের ভান্ডারিয়া থানার সদর এলাকার এইচএম আব্দুল হাকিমের ছেলে আবিদুর রহমান। তার বয়স চার মাস।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, গত শুক্রবার শিশু আবিদুর রহমানকে নিয়ে কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকায় ভাসুরের বাড়ি বেড়াতে যান ফাতেমা আক্তার। সোমবার ভোরে ফাতেমা ঘুমে থেকে উঠে তার শিশু সন্তানকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তিনি বাড়ির লোকজনকে তার শিশু ছেলেকে হত্যার কথা জানিয়ে অচেতন হয়ে পড়েন।
এ সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আবিদুর রহমানের গলায় হাতের ছাপের মতো দাগ রয়েছে এবং নাক ও মুখ লালচে বর্ণের ছিলো। ওই সময় স্বজনরা অচেতন অবস্থায় ফাতেমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওসি মো. মাহবুবে খোদা বলেন, শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি সুস্থ হলে কেনো বা কি কারণে নিজের সন্তানকে হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



