গাজীপুরে মেয়েকে হত্যা; মা-স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
গাজীপুরে পরকিয়ার জেরে নিজ মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা ও নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত নীলা খাতুন (২১) পাবনার চাটমোহর উপজেলার বিন্নাবাড়ি গ্রামের নয়ন মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মহানগরের বাসন থানার মোগরখাল এলাকার ভাড়া থাকতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী।
আটককৃতরা হলেন- নিহতের মা রত্না বেগম (৩৮) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার চরপাড়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে স্বামী নয়ন মিয়া (৩১)।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী বলেন, প্রায় ৩/৪ মাস আগে স্ত্রী নীলা খাতুনকে নিয়ে মোগরখাল এলাকায় কবির হোসেনের বাড়িতে ভাড়ায় উঠেন নয়ন মিয়া। নীলা খাতুন নয়নের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি, স্ত্রীর পরকিয়া নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে স্বামী নয়ন একাধিকবার তার শ্বাশুড়ীকে ঘটনাটি জানায়।
সোমবার আবারো শ্বাশুড়ীর কাছে অভিযোগ করলে সে রাত ১০টায় মেয়ের বাড়িতে আসে। পরে স্বামীর সামনেই পরকিয়া নিয়ে মা ও মেয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা রত্না বেগম মেয়ের গলায় থাকা ওড়না টান দিলে শ্বাসরোধ হয়ে মাটিতে লুটে পড়েন।পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ রাতেই মা রত্না বেগম ও স্বামী নয়ন মিয়াকে আটক করেছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



