গাজীপুরে সাত ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে সাতটি অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে সাত ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর মহানগরের বাঘিয়া এলাকায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভেকু দিয়ে একটি ইটভাটার ড্রাম চিমনিও ভেঙে দেওয়া হয়েছে।
পাশাপাশি ইটভাটাগুলোর মধ্যে আইজুদ্দিন ব্রিকসকে (বিএবি) ছয় লাখ টাকা, অলি ব্রিকসকে ২০ লাখ টাকা, একতা ব্রিকসকে ছয় লাখ টাকা, সুপার ব্রিকসকে পাঁচ লাখ টাকা, আইজুদ্দিন ব্রিকস-২ কে (বিএবি) ছয় লাখ টাকা, ৮৮৮ ব্রিকসকে পাঁচ লাখ, আশা ব্রিকসকে (এবিসি) ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর মহানগরের অবৈধ সব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর র্যাব-১ ও পুলিশ সার্বিক সহযোগিতা করে।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









