গান্ধীজির হত্যাকারীরা সাধু সেজে বড় কথা বলছে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
গান্ধীজির হত্যাকারীরা আজ সাধু সেজে বড় বড় কথা বলছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বীরভূম জেলার রামপুরহাটে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় এই কথা বলেন তিনি। আজ গান্ধীজির মৃত্যুবার্ষিকী। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজিকে হত্যা করেছিল উগ্রহিন্দুত্ববাদী নাথুরাম গডসে। খবর পার্সটুডের।
কেন্দ্রীয় বিজেপি সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করে মমতা বলেন, শুনে রাখুন, বাংলার মাটি পথ দেখায়। বাংলার মাটি আগেও পথ দেখিয়েছে, আগামীদিনেও পথ দেখাবে জেনে রাখবেন। বাংলা মাথানত করে না। বাংলা নিজেকে বিকিয়ে দেয় না। বাংলাকে ধমকে লাভ নেই। চমকে লাভ নেই। ভয় দেখিয়ে লাভ নেই। (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সিবিআই দেখিয়ে লাভ নেই। আমরা লড়ে নেবো।
কেন্দ্রীয় বিজেপি নেতারা সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের অনুকরণ করার যে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী আজ সেইসব নেতাদের নাম না বলে তাদেরকে ‘অর্ধ শিক্ষিত’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, আমরা আপনাদের টুকলি করি না। আপনারা আমাদের টুকলি করে কাজটাও ঠিক করে করতে পারেন না।
বাংলায় দুর্গাপুজো ও সরস্বতী পুজোয় প্রতিবন্ধকতার অভিযোগে বিজেপি নেতারা যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে মমতা বলেন, বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেয়া হয় না, বাংলায় নাকি সরস্বতী পুজো হয় না! আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলায় এসব পুজো হয়। আর অভিযোগ আপনারা করেছেন তা প্রমাণ করবেন, তানাহলে রাজনীতি ছেড়ে দেবেন। আর আমি প্রমাণ করতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো।
মমতা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যত রাগ বাংলার ওপরে? গুণ্ডামি দেখাচ্ছেন, মিথ্যে কথা বলছেন, চরিত্রহনন করছেন, বাংলার সংস্কৃতিকে অপমান করছেন, বাংলার পুজোকে অপমান করছেন, বাঙালিতে- বাঙালিতে যুদ্ধ লাগাচ্ছেন। কখনো বলছেন বাংলার লোকেদের তাড়িয়ে দেবো, গায়ের জোর, ক্ষমতার জোর? হাত দিয়ে দেখুনএকটা বাংলার লোকের ওপরে। তারপর বুঝবেন। মাথায় রাখবেন কাজটা অত সহজ নয়।
বাংলায় বিজেপি আগামী লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে বিজেপি শূন্য পাবে বলেও মমতা মন্তব্য করেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











