গাবতলীতে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বাস টার্মিনালগুলোতে নেমেছে মানুষের ঢল। বিশেষ করে ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীর গাবতলী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরের পর গাবতলী বাসটার্মিনাল ঘুরে দেখে গেছে, নাড়ির টানে বাড়ি যেতে অনেকেই আধাবেলা অফিস করে গাবতলীতে আসছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী আরও বাড়বে বল মনে করছেন সংশ্লিষ্টরা।
দিনাজপুরের যাত্রী মিলন বলছেন, পরিবার নিয়ে গ্রামের বাড়ি যেতে তিন দিন আগেই অগ্রিম টিকিট কেটেছি। আজ আধাবেলা অফিস করে গাবতলীতে এসেছি। বাস ছাড়ার অপেক্ষায় রয়েছি।
শিক্ষার্থী মুত্তাকীন জানান, বন্ধুরা মিলে একসঙ্গে বাড়ি যাব। তিন ঘণ্টা আগেই গাবতলীতে এসেছি। আসা করছি, যানজট হবে না। দ্রুতই বাড়ি যেতে পারব।
বেশ কয়েকজন কাউন্টার মাস্টার জানান, গতবারের তুলনায় এবার যাত্রীর সংখ্যা কম। তবে আজ যেহেতু শেষ অফিস, অনেকেই বিকেল বা সন্ধ্যানাগাদ আসবেন। তখন ভিড় আরও বাড়বে।
এদিকে যাত্রীদের অভিযোগ, এবারও বেশি দামে টিকিট কিনতে হচ্ছে তাদের। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সরকার নির্ধারিত দামে টিকিট বিক্রি করা হচ্ছে।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











