ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:০৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

গারো মা-মেয়ে হত্যা : প্রতিবেদন ১৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৪ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীর কালাচাদপুরে গারো মা-মেয়ের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছে আদালত।



আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন।



চলতি বছরের গত ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরে গারো সম্প্রদায়ের বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। একজনকে কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে নিহতদের ময়নাতদন্ত সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়।