ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৪:৩৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:৫০ এএম, ১৩ মার্চ ২০১৭ সোমবার

গাহর্স্থ্য অর্থনীতি কলেজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি পূরণের ঘোষণা না পাওয়া পর্যন্ত প্রতিদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবেন।

আজিমপুরের এ কলেজের কয়েকশো শিক্ষার্থী সোমবার সকাল ১০টার দিকে রাস্তায় নেমে ব্যানার হাতে বিক্ষোভ শুরু করে।

পরে তারা নিউমার্কেট মোড়ে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ ওই চৌরাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা বলেন, আমরা শিক্ষকদের সাথে ছয় মাসে আগে যখন আলোচনা করেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে, মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানাবেন। কিন্তু আমরা যখন মন্ত্রণালয়ে গেলাম, তখন জানলাম শিক্ষকরা সেখানে আলোচনাই করেননি।

তৃতীয় বর্ষের জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা রাস্তায় থাকব, না ক্লাসে যাব—তা এখন নির্ভর করছে শিক্ষামন্ত্রীর ওপর। যতদিন ইনস্টিটিউট ঘোষণা না হবে ততদিন আন্দোলন চলবে। কলেজের অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া বলেন, তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেছি, জনগণের ভোগান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছি। কিন্তু ওরা আমাদের কথা শুনছে না।

গতকাল সারাদিন আলোচনা হয়েছে। ওরা আমাদের শত্রু মনে করছে। কলেজের শিক্ষার্থীদের দুপুরের রোদের মধ্যে ছাতা মাথায় পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিউ মার্কেট মোড়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়। ‘এক দফা এক দাবি, ইনস্টিটিউ অব ঢাবি’, ‘দাবি আদায় না হলে বাড়ি ফিরে যাব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।