গুগল ক্রোম বিক্রি করতে হবে না!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় জয় পেয়েছে গুগল। আদালত বলেছে, গুগলকে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না। তবে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে ডেটা ভাগ করে নিতে হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ওয়াশিংটনের একটি আদালতের বিচারক অমিত মেহতা এই রায় দেন। এতে বলা হয়, গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও অ্যাপলের সঙ্গে করা চুক্তি বজায় রাখতে পারবে। ফলে কোম্পানিটি অ্যাপলকে প্রতি বছর যে অর্থ দেয়, তা অব্যাহত রাখতে হবে।
বিশ্লেষকরা জানিয়েছেন, শুধু অ্যাপলকেই গুগল বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার দেয়। যাতে আইফোনে ডিফল্ট সার্চ থাকে গুগল। রায়ের পর অ্যালফাবেটের শেয়ারদর ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে অ্যাপলের শেয়ারের দরও বেড়েছে প্রায় ৩ শতাংশ।
এই মামলা চলছে পাঁচ বছর ধরে। গত বছর আদালত রায় দিয়েছিল যে, অনলাইন সার্চ ও বিজ্ঞাপন খাতে গুগলের একচেটিয়া প্রভাব রয়েছে। তবে শাস্তি নির্ধারণে বিচারক এবার কিছুটা নরম অবস্থান নেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে গুগলের জন্য নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।
রায়ের ফলে গুগলের বিজ্ঞাপন ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের অবস্থান শক্ত হবে। তবে ক্রোম বা অ্যান্ড্রয়েড বিক্রি করতে না হওয়ায় বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছেন।
এআইভিত্তিক কোম্পানি যেমন- চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই, এখন গুগলের শেয়ার করা তথ্য ব্যবহার করে নিজেদের সার্চ ইঞ্জিন বা চ্যাটবট আরও উন্নত করতে পারবে।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তারা রায়ের পরবর্তী ধাপ বিবেচনা করছে। অন্যদিকে গুগল বলেছে, ডেটা ভাগ করতে হলে ব্যবহারকারীর গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। বিশ্লেষকদের ধারণা, মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াবে।
গুগল শুধু সার্চ নয়, আরও কয়েকটি মামলার মুখে রয়েছে। সম্প্রতি ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের মামলায় অ্যাপ স্টোরে পরিবর্তনের নির্দেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিজ্ঞাপন প্রযুক্তি খাতে একচেটিয়া ক্ষমতা নিয়ে আরেকটি মামলার বিচারও শুরু হতে যাচ্ছে।
শুধু গুগল নয়, যুক্তরাষ্ট্রে মেটা, অ্যামাজন ও অ্যাপলের বিরুদ্ধেও বড় মামলা চলছে। এর মাধ্যমে ওয়াশিংটন প্রযুক্তি খাতে একচেটিয়া আধিপত্য ভাঙার চেষ্টা করছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






