গুগল সার্চের শীর্ষ দশে দীপু মনি
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
অন্যান্য বছরের মতে এবারো ‘টপ ট্রেন্ডিং সার্চ টার্ম’ তালিকা প্রকাশ করেছে গুগল। কোন তারকারা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল ও দেশ-বিদেশের কোন ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোচিত ছিলো, সেই তালিকা প্রকাশ করেছে গুগল।
২০১৯ সালে বাংলাদেশের সার্চ ট্রেন্ড বা সবচেয়ে জনপ্রিয় সার্চের এই তালিকা ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’ এই ৩টি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে।
‘পিপল’ ক্যাটাগরিতে দেখা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। অনবদ্য পারফরম্যান্স, নিষেধাজ্ঞা সব মিলেয়ে জাতীয় দলের এই ক্রিকেটার সকলের আগ্রহের শীর্ষে ছিলেন।
অন্যদিকে, সার্চ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান।
সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তি- ১. সাকিব আল হাসান, ২. মোহম্মদ নাইম, ৩. আফিফ হোসেন, ৪. সারা আলি খান, ৫. সামজ ভাই, ৬. মুশফিকুর রহিম, ৭. মোহাম্মদ মিঠুন, ৮. কিয়ানু রিভস, ৯. আরমান আলিফ, ১০. দীপু মনি।
২০১৯ সালে গুগলে বাংলাদেশ থেকে সার্চ করা শীর্ষ ১০টি বিষয় হচ্ছে- বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, ক্রিকবাজ লাইভ স্কোর, এসএসসি রেজাল্ট ২০১৯, আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯, কোপা আমেরিকা ২০১৯, ৯ অ্যাপস, এইচএসসি রেজাল্ট ২০১৯, র্যাবিটহোলবিডি, এইচ৫গেমস, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা।
‘নিউজ’ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সার্চ করা শীর্ষ ১০টি খবর হচ্ছে- এডুকেশন বোর্ড রেজাল্ট, সাইক্লোন ফণী, সাইক্লোন বুলবুল, ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডিসি জামালপুর, বাবরি মসজিদ, ডাকসু, কাশ্মীর, অ্যামাজন রেইনফরেস্ট, নেইমার ট্রান্সফার।
-জেডসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


