গুগল স্মার্টফোনের ইউজারদের জন্য সুখবর!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি।
গুগল স্মার্টফোনের ইউজারদের জন্য সুখবর। কারণ তাদের সবচেয়ে বড় সমস্যার সমাধান হতে চলেছে। গুগল তাদের ফোনের ইউজারদের জন্য নিয়ে এসেছে সেল্ফ রিপেয়ার অপশন। যারা গুগল পিক্সেল স্মার্টফোন ব্যবহার করেন তারা এই সেলফি রিপেয়ার অপশন ব্যবহার করে নিজেরা ঘরেই ঠিক করে ফেলতে পারবেন তাদের ফোন।
গুগল পিক্সেল ফোনের যে অংশ খারাপ হয়ে গেছে সেটি ঘরেই ঠিক করে ফেলা যাবে। এখন থেকে ঘরে বসেই পাওয়া যাবে সেই ফোনের পার্টস। এরপর নিজেরাই সেটি লাগিয়ে নেওয়া যাবে গুগল পিক্সেল ফোনে। গুগল জানিয়েছে যে তাদের ফোনের ব্যাটারি, ক্যামেরা, স্ক্রিন ইত্যাদি সবকিছুই পাঠিয়ে দেওয়া হবে ইউজারদের বাড়ির ঠিকানায়। এখনও ভারতে গুগলের এই প্রোগ্রাম চালু করা হয়নি। কিন্তু গুগলের এই প্রোগ্রাম চালু করা হয়েছে আমেরিকা, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া এবং কিছু ইউরোপিয়ান দেশে।
গুগল কিছুদিন আগেই চালু করেছে তাদের এই সেলফ রিপেয়ার প্রোগ্রাম। এর মাধ্যমে গুগল পিক্সেল ফোনের বিভিন্ন পার্টসের সঙ্গে সঙ্গে ইউজারদের একটি রিপেয়ার কিট দেওয়া হবে। যার মধ্যে বিভিন্ন ধরনের টুল থাকবে। একই সঙ্গে সেই বক্সে থাকবে ট্রেনিং কিট। এর ফলে জানা যাবে কীভাবে সেটি গুগল পিক্সেল ফোনে সেট করতে হবে।
গুগল তাদের নতুন ফ্রি রিপেয়ার প্রোগ্রাম চালু করলেও, এটির জন্য কত টাকা খরচ করতে হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সুতরাং গুগল পিক্সেল ফোনের পার্টস বাড়িতে এনে সেটাকে সেটাকে ঠিক করে নিতে বেশি টাকা খরচ হবে না নতুন ফোন কিনতে বেশি টাকা খরচ হবে সেই ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব নয়।
গুগলের প্রতিদ্বন্দী স্যামসাং কিছুদিন আগে এই একই ধরনের ফিচার চালু করেছে তাদের ইউজারদের জন্য। এর জন্য স্যামসাং আই ফিক্স-ইট এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। স্যামসাংও তাদের ইউজারদের বাড়িতে ব্যাটারি ডিসপ্লে এবং বিভিন্ন ধরনের ফোনের পার্টস পাঠিয়ে দেবে। স্যামসাং ফোনের কোনও ইউজার যদি তার ফোনের নষ্ট হয়ে যাওয়া পার্টস এক্সচেঞ্জ করতে চান, তাহলে স্যামসাং নতুন পার্টস পাঠিয়ে সেই নষ্ট হয়ে যাওয়া পার্টস ফেরত নিয়ে নেবে। এবার গুগল চালু করল সেই একই ফিচার!
সূত্র: নিউজ এইট্টিন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

