ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২৩:২৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ফারিয়া রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৬ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার

ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতার ধানমণ্ডির নার্ডি বিন কফি হাউসের মালিক ফারিয়া মাহজাবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
 
আজ শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ফারিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়।