গুজব ছড়ানোয় ১০ নিউজ পোর্টাল বন্ধ: আইজিপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
পদ্মাসেতুতে মানুষের মাথা প্রয়োজন ও ছেলেধরার বিষয়ে গুজব ছড়ানোয় গত ১৬ দিনে ১০টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
একইসঙ্গে ৬০টি ফেসবুক পেজ ও ২৫টি ইউটিউব চ্যানেলও বন্ধ করা হয়েছে। এছাড়া গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সারাদেশের সব থানাকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান আইজিপি।
জাবেদ পাটোয়ারী বলেন, গুজব ছড়িয়ে এ পর্যন্ত ৮ জনকে পিটিয়ে হত্যা করেছে একটি স্বার্থান্বেষী মহল। নিহত একজনও ছেলেধরার সঙ্গে জড়িত ছিলো না, তারা ছিলো নিরপরাধ।
তিনি জানান, সারাদেশে এ পর্যন্ত ৩১ মামলা হয়েছে এবং ১০৩ জন্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো ঘটনাতেই ছেলেধরার অস্তিত্ব মেলেনি। এমন অবস্থায় বৃহস্পতিবার থেকে সচেতনতা সপ্তাহ পালন করবে পুলিশ।
আইজিপি বলেন, পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গুজব ছড়ানোর জন্য দায়ী অসংখ্য আইডি লিঙ্ক খুঁজে পায়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গাতে বসে এসব আইডি ব্যবহার করা হচ্ছিলো।
কোনো সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক, একইসঙ্গে স্বল্প সময়ে পুলিশ সেখানে পৌঁছে যাবে বলেও জানান তিনি।
-জেডসি
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন











