গুজরাটে কোচিং সেন্টারে আগুন, ১৮ শিক্ষার্থী নিহত (ভিডিও)
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার
ভারতের গুজরাটের সুরাটে একটি কোচিং সেন্টারে আগুন লেগে অন্তত ১৮ শিক্ষার্থীর নিহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বেশির ভাগ শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে চার লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুরাটের ওই কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের মাত্রা ব্যাপক ছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রাণ বাঁচাতে ভবনের জানালা দিয়ে ঝাঁপ দিচ্ছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। তক্ষশিলা কমপ্লেক্স নামের বহুতল ভবনটির একদম ওপরের দুটি তলায় এই আগুন ছড়িয়ে পড়ে।
সংবাদ সংস্থা পিটিআইকে এক দমকল কর্মকর্তা বলেন, ‘চার ও পাঁচ তলার ছাত্ররা নিজেদের বাঁচাতে ভবনের নিচে লাফ দিয়েছে। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।’
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, ‘সুরাতের অগ্নিকাণ্ডে আমরা গভীর শোকগ্রস্ত। কর্মকর্তাদের প্রয়োজনীয় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত আক্রান্তদের জন্য প্রার্থনা করছি। যারা আহত হয়েছে, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। মৃতদের আত্মাদের জন্য আমি প্রার্থনা করি। ওম শান্তি।''
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সুরাটের অগ্নিকাণ্ডে আমি অত্যন্ত দুঃখিত। শোকগ্রস্ত পরিবারগুলোকে আমার সহানুভূতি জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। গুজরাত সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে।’
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











