ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২:১৭:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

গুলশানে অগ্নিকাণ্ড: আহতদের খবর নিলেন প্রধানমন্ত্রী

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এতথ্য  জানান। এছাড়া এদিন দুপুর সাড়ে ১২টায় গুলশানের এ ঘটনায় আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা বসবে বলে জানান তিনি।

রাজধানীর গুলশান-২-এর ১০৪ নং সড়কের একটি বহুতল ভবনে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির সাত তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ১১তলা পর্যন্ত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এদিকে এ ঘটনায় একজন মারা গেছেন। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন কয়েকজন। এছাড়া ধোঁয়ার কারণেও অসুস্থ হয়ে পড়েন অনেকে, যাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দগ্ধ হয়ে বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন তিন জন,জীবিত উদ্ধার করা হয়েছে শিশুসহ ২২ জনকে।