ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:৪৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

গুলিবিদ্ধ সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নেবে সরকার

আপডেট: ০১:১৬ পিএম, ৪ আগস্ট ২০১৫ মঙ্গলবার

babyস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মাগুরায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই নবজাতকের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শিশুটিকে দেখতে তিনি আজ হাসপাতালে যান। আহত শিশুর অবস্থার উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সমাজে এমন হিংস্রতা বেড়ে যাওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না।’  এর আগে সকালে গুলিবিদ্ধ নবজাতক ও তাঁর মা নাজমা বেগমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি চিকিৎসকদের কাছে মা ও শিশুর শারীরিক অবস্থার খবর নেন।   গত ২৩ জুলাই মাগুরা শহরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তঃস্বত্ত্বা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। এতে গর্ভে থাকা শিশুর গায়েও গুলি লাগে। ঘটনায় নিহত হন নাজমার চাচা শ্বশুর মোমেন ভূঁইয়া। ০৪.০৮.২০১৫