ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২:২৮:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

গুলিস্তানে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ এএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুসা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৮ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ড মেইল এইচডিইউতে ৯৮ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এদিকে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ১২ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে মো. মুসা ছাড়াও ছিলেন মো. হাসান (৩২), মো. ইয়াসিন (২৬), খলিল (৫০), আজম (৩৬), অলি সিকদার (৫৫), বাবলু (২৫), আল আমিন (২৫), বাচ্চু মিয়া (৫৫), জাহান (২৫) ও মোস্তফা (৫০)।


এর আগে, বিকেল ৫টার দিকে ভবনটি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।