ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১১:৫১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট: ০১:৪১ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার

photo-1440764240 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আজ শুক্রবার বেলা ১২টার দিকে বড়-বন্দর উৎসব কমিউনিটি সেন্টারের সামনের সড়কে মানববন্ধন করে। মামলার বিবরণী থেকে জানা গেছে, সহিদুল (৩২), মঞ্জুরুল (৩০) ও রকিবুল (৩০) গত মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূকে বাড়ি থেকে জোর করে পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করে গাছের সঙ্গে বেঁধে রেখে যায়। এলাকাবাসী দেখে তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে মামলা করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর আনিস জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এদিকে এ গণধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। সারা দেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হওয়ার একদিন পর এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় মানববন্ধনে। বক্তারা বলেন, চিরিরবন্দর থানার পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করায় এ ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সদরের শালকিতেও শিক্ষকের যৌন লালসার শিকার হয়েছে পাঁচ বছর বয়সের এক মেয়েশিশু। এ সময় বক্তারা সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক মারুফা বেগম, সদস্য আজাদী হাই প্রমুখ।

এই বিভাগের জনপ্রিয়