গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, অন্তঃসত্ত্বার ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
সাভারে চাঁপাইনে পারিবারিক কলহের জের ধরে আসমা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
এদিকে নিমেরটেক এলাকায় ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানিয়া খাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে চাঁপাইন এলাকার তফিজ উদ্দিন খানের বাড়ি থেকে আসমা খাতুনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত আসমার বাড়ি রাজশাহী জেলার বাগমাড়া থানার কুলিখালিকুমারপুর গ্রামে। তার স্বামী রকেট মিয়া পেশায় ভ্যানচালক।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে রকেট মিয়া ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে ঘরের তালা দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অন্যদিকে রাতে সাভারের নিমেরটেক এলাকা এলাকার আবুল কাসেমের বাড়ি থেকে তানিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই গৃহবধূর বাড়ি পাবনা জেলার সুজানগর থানার চড়ধোলাই গ্রামে।
পুলিশ জানায়, রাতে নিজের ভাড়া ঘরে ফ্যানের রডের সঙ্গে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তানিয়ার মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস জানান, ওই গৃহবধূর স্বামীকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











