গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় যৌতুকের দাবীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রাম থেকে গৃহবধু স্বপ্না রানী মন্ডলের (২০) লাশ উদ্ধারের পর তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
স্বপ্না রানী একই উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের পরিমল মন্ডলের মেয়ে এবং ডুমুরপোতা গ্রামের মৃত সনাতন সরকারের ছেলে প্রশান্ত সরকারের স্ত্রী।
গ্রেফতারকৃতরা হলেন- স্বামী প্রশান্ত সরকার ও শ্বাশুড়ি সবিতা সরকার।
নিহত স্বপ্না রানী মন্ডলের কাকা শ্যামল কুমার মন্ডল সাংবাদিকদের জানান, যৌতুকের দাবীতে তার ভাইজি স্বপ্নাকে প্রায়ই নির্যাতন করতো স্বামী প্রশান্ত ও শ্বাশুড়ি সবিতা সরকার। এরই জের ধরে বুধবার রাতে তাকে মারপিট করে গুরুতর আহত করে। একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে সে মারা যাওয়ার পর তার মুখে বিষ ঢেলে আত্মহত্যার অপপ্রচার দেয়। তিনি আরো জানান, তার গায়ে মারপিটের একাধিক চিহ্ন রয়েছে।
আশাশুনি থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে নিহত গৃহবধূর স্বামী প্রশান্ত সরকার ও শ্বাশুড়ি সবিতা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
-জেডসি
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








