গোপালগঞ্জ : গৃহবধূকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় রিক্তা বেগম (২৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদের পুরাতন ভবনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী গোলাম মর্তুজা মোল্লাকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। মর্তুজা মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের নৈশ প্রহরী। মিথিলা আক্তার লিমা নামে মর্তুজা-রিক্তা দম্পতির তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, মুকসুদপুর উপজেলা পরিষদের পাহারাদার মর্তুজা রাতে পাহারা দিচ্ছিলেন। এ সময় তার স্ত্রী রিক্তা ওই ভবনে একাই ছিলেন। রাত আড়াইটার দিকে ওই ভবনের পেছনের জানালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে রিক্তার গলায় কোপ দিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় রিক্তা মেয়েকে নিয়ে বাইরে বের হয়ে পাশের বাসার দরজায় ধাক্কা দিলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে রিক্তা মারা যান।
ওসি জানান, এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



