গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেঁড়াখোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়তে হয় সড়কটি দিয়ে চলাচল করা যাত্রীদের।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম এবং তার ছেলে সাকিব খান।
স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে রাস্তা পার হচ্ছিলেন মা ও ছেলে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্টমার্টিন বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রতিবাদে সড়কে নেমে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে প্রশাসনের অনুরোধে সকাল ১০ অবরোধ তুলে নেয় জনতা।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। সকাল ১০টার দিকে প্রশাসনের অনুরোধে জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মা ও ছেলের লাশ তাদের আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



