গোপালগঞ্জে ১৫৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ জেলায় ১৫৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভোজ্য তেলের আমাদানী নির্ভরতা কমিয়ে তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ি এ উদ্যোগ নিয়েছে।
গত বছর গোপালগঞ্জ জেলায় ৪ হাজার ৫শ’৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিলো। এ বছর ১৫৩ হেক্টর জমিতে আবাদ বৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৪ হাজার ৭শ’২৩ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দপ্তরটি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার এ তথ্য জানিয়ে বলেন, গত বছর জেলায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টরের বেশী জমিতে সরিষার আবাদ হয়। এ বছর আমরা ৪ হাজার ৭শ’২৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এতে এ বছর বাড়তি ১৫৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য স্থির করেছি। মাঠে এখনো সরিষা আবাদ অব্যাহত রয়েছে। এ বছর আবাদের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু বলেন, এবছর গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫শ’ ১০ হেক্টর, মুকসুদপুর উপজেলার ১ হাজার ৫শ’ ৩৮ হেক্টর, কাশিয়ানী উপজেলার ১ হাজার ১শ’ ২৫ হেক্টর , কোটালীপাড়া উপজেলার ২১৫ হেক্টর ও টুঙ্গিপাড়া উপজেলার ৩৩৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরিষা আবদের জন্য জেলার ৫ উপজেলার ৬ হাজার ২ শ’ কৃষককে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ৬ হাজার ২ শ’ কেজি সরিষা বীজ, ৬২ টন ডিএপি সার ও ৬২ টন এমওপি সার বিতরণ করা হয়েছে। এ কারণে এ বছর গোপালগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষার আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে ।
অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, সদর উপজেলায় ১ হাজার ৫শ’ ১০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রবি মৌসুমটি সরিষা আবাদের অনুকূলে রয়েছে। এ কারণে এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা আবাদ হতে পারে। এছাড়া গত মৌসুমে বাজারে সরিষার দাম ভাল ছিল। তাই এ বছরও সরিষার ভাল দাম পাবার আশায় সরিষা আবাদে কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃস্টি হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








