গোপালগঞ্জে ৮১ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে ৮১ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় ২৬ হাজার ৪৯৯ হেক্টরে, গোপালগঞ্জ সদর উপজেলায় ২০ হাজার ৯৩৮ হেক্টরে, মুকসুদপুর উপজেলায় ১৩ হাজার ৩০৬ হেক্টরে, কাশিয়ানী উপজেলায় ১১ হাজার ৭৩৬ হেক্টরে ও টুঙ্গিপাড়া উপজেলায় ৮ হাজার ৯০১ হেক্টরে বোরো ধান আবাদ হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার এ তথ্য জানিয়ে বলেন, গোপালগঞ্জ জেলা নি¤œজলাভ’মি তথা বিল বেষ্টিত একটি জেলা। এ জেলার প্রধান ফসল বোরো ধান। উৎপাদিত বোর ধান দিয়েই অধিকাংশ কৃষকের সার বছরের খাবারের জোগার হয়। তাই কৃষক সর্বোাচ্চ চেষ্টা করে বোরো ধানের বাম্পার ফলন ফলিয়ে আসছেন। আর এ কারণেই গোপালগঞ্জ জেলা খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, গোপালগঞ্জে ৮১ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬০ হাজার ৩০৮ হেক্টর জমিতে বোরো হাইবীড জাতের বোরো ধানের আবাদ হবে। ২১ হাজার ৬৭ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (ইনব্রিড) বোরো ধানের আবাদ হচ্ছে। আর ৫ হাজার হেক্টরে হবে স্থানীয় বোরা ধানের আবাদ। বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ জেলায় সবচেয়ে বেশি হাইব্রিড বোরো ধানের আবাদ হয়। এখানে প্রতি হেক্টরে হাইব্রিড বোরা ধান সাড়ে ৮ টন থেকে সাড়ে ১০ টন পর্যন্ত ফলন দিয়ে থাকে। এ কারণে গোপালগঞ্জ জেলায়ং ধানের ফলন জেলার তুলনায় বেশি হয়ে থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ধানের উৎপাদন ও আবাদ বৃদ্ধি জন্য সরকার ৭০ হাজার কৃষককে বিনামূল্যে প্রণোদনার বীজ সার দিয়েছে। এরমধ্যে ৪০ হাজার কৃষককে বিনামূল্যে ২ কেজি করে ৮০ হাজার কেজি হাইব্রিড বোরো ধানের বীজ দিয়েছে। আর ৩০ হাজার কৃষককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (ইনব্রিড) বোরো ধানের বীজ, ১০ কেজি করে এমওপি এবং ডিএপি সার দিয়েছে। এসব বীজ-সার দিয়ে কৃষক ৭০ হাজার বিঘা জমি আবাদ করছেন। গোপালগঞ্জে চলতি বোরো মৌসুমে কৃষক উৎসবের আমেজ ক্ষেতে বোরো ধান আবাদ শুরু করেছেন। এ বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








