ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর শেরপুর এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টা বাড়ির কাছের পুকুরে নেমে ৩ মেয়ে শিশু এবং ছেলে শিশু পানির নিচে তলিয়ে যায়।

মারা যাওয়া শিশুরা হলেন, ওই এলাকার সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬)।


পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে স্বজনদের অজান্তে নিহত চার শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে শিশুরা বাড়িতে না ফেরায় স্বজনরা আশপাশের এলাকা ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশী শিশুদের মাধ্যমে তারা জানতে পারে চার শিশু পুকুরে গোসল করতে নেমেছিল।

এ খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরে প্রায় ১ ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর চার শিশুকে উদ্ধার করে। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্বজন ও এলাকাবাসী উদ্ধার করে। নিহত শিশুদের স্বজন ও এলাকাবাসীর অনুরোধে মরদেহের ময়নাতদন্ত না করেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা না হত্যা তা তদন্তের পরেই জানা যাবে।