গোয়েন্দা নজরদারিতে নায়িকা শিমলা
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টাকারী সন্দেহে নিহত পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।
রাজেশ বড়ুয়া বলেন, ‘দুই-একদিনের মধ্যে পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।’
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মামলার তদন্তকারী সংস্থা চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পলাশের বাড়িতে গিয়ে তার মা-বাবা ও তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করে।
এ বিষয়ে রাজেশ বড়ুয়া জানান, রাত ৮টার দিকে তার নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নিহত পলাশের বাড়িতে যান। তারা পলাশের বাবা পিয়ার জাহান, মা রেনু বেগম, চাচা দ্বীন ইসলাম এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া পলাশের বেড়ে ওঠা, পড়াশোনা, বিয়েসহ নানা বিষয়ে দুই ঘণ্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান এ কর্মকর্তা।
ছিনতাইয়ের চেষ্টার শিকার বিমানের পাইলট, ফার্স্ট কর্মকর্তা ও চারজন কেবিন ক্রুকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ। পরে পাইলট বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করলে, যৌথ বাহিনীর অভিযানে জিম্মি ঘটনার অবসান হয়। অভিযানে তার মৃত্যু হয়।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











