ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৪:০৩:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৭ নভেম্বর ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে কাশিমপুরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।

বিষয়টি নিশ্চিত করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, গুরুতর অবস্থায় দগ্ধদের গভীর রাতে জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে তানজিল ৩০ শতাংশ, রাব্বি ২৩ শতাংশ, শামসুল ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, চারজনের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।