গ্রেপ্তারি পরোয়ানার পর গা ঢাকা দিয়েছে ওসি মোয়াজ্জেম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে। মোয়াজ্জেমের পরিবার-স্বজন, এমনকি সহকর্মীদের কেউই তার কোনো খবর পাচ্ছেন না। সোমবার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দুদিন আগেও তাকে রংপুরে দেখা গিয়েছিল বলে একটি সূত্র জানালেও এখন কোথায় আছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।
গত ১০ এপ্রিল সোনাগাজী থেকে তাকে প্রত্যাহার করা হয়। এরপর গত ৮ মে সাময়িকভাবে বরখাস্ত করার পর রংপুর রেঞ্জে সংযুক্ত করা হলে গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন।
রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, সংযুক্তির আদেশ দেয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন রংপুরে রেঞ্জে যোগদান করেছেন। ঢাকায় পুলিশ সদর দপ্তরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। এখন কোথায় আছেন সেটা জানি না। সম্ভবত তিনি গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলেই ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হবে।
মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
প্রসঙ্গত, যৌন হয়রানির অভিযোগ বিষয়ে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন ফেনীর সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। সোমবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে শুনানি শেষে বিচারক গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
-জেডসি
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী