ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৫:৫৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যালে বাংলাদেশের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ায় দুই দিনব্যাপী ‘ইতেওয়ান গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যাল ২০২২’-এ অংশ নিয়েছিল সিউলের বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৭ অক্টোবর) দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, শনি ও রোববার (১৫-১৬ অক্টোবর) অনুষ্ঠিত ‘ইতেওয়ান গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যাল ২০২২’-এ সিউলসহ ইয়ংসান এলাকায় অবস্থিত বিভিন্ন দেশের মোট ২৬টি দূতাবাস অংশ নেয়। দূতাবাস এই আন্তর্জাতিক উৎসবের বিশ্ব সাংস্কৃতিক আয়োজন, গ্লোবাল প্যারেড ও বিশ্ব হস্তশিল্প মেলার পর্বে সক্রিয়ভাবে অংশ নেয়।  

শনিবার উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এতে দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব ইউনিফিকেশনের মন্ত্রী কোয়ান ইয়ংসে ও ইয়ংসান এলাকার মেয়র পার্ক হি ইয়াংসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এই উৎসবের গ্লোবাল প্যারেড পর্বে দূতাবাসের সকল সদস্য ও প্রবাসী বাংলাদেশি নাগরিকরা বর্ণাঢ্য ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাকে সজ্জিত হয়ে দেশীয় বাদ্যযন্ত্র, ফেস্টুন ও বাংলাদেশের পতাকা নিয়ে প্যারেডে অংশ নেন। এ উৎসবের বিশ্ব হস্তশিল্প মেলা পর্বে বাংলাদেশের স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়।

বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন স্থানসমূহের ছবি সংবলিত আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়। বিপুল সংখ্যক দর্শনার্থী বাংলাদেশ স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন হস্তশিল্প পণ্যের প্রতি বিশেষ আগ্রহ দেখান। উৎসবটির ‘বিশ্ব সাংস্কৃতিক আয়োজন’পর্বে বাংলাদেশি শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের আমোদিত করে।

দূতাবাস বলছে, বাংলাদেশের সক্রিয় ও বর্ণাঢ্য অংশগ্রহণ কোরিয়ান নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। এ ধরনের আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় ও দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।