ঢাকা, বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বর ২০২৬ ১৭:০০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল, গালাগালি রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন পাট রপ্তানি করে ১০ বছরে দেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ফের সাগরে লঘুচাপের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের প্রাণহানী, নিখোঁজ ৮৬ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

ঘনিষ্ঠ চার সহযোগীকে উপহার দিলেন ট্রাম্প, নৈতিকতা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তার ঘনিষ্ঠ চার সহযোগীকে হাজার হাজার ডলার নগদ উপহার দিয়েছেন। হোয়াইট হাউস প্রকাশিত আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে।

বিবরণী অনুযায়ী, ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং ওভাল অফিসের কার্যক্রমের উপপরিচালক চেম্বারলেইন হ্যারিস— প্রত্যেকে ৪৫ হাজার ডলার করে পেয়েছেন। তাদের বার্ষিক সরকারি বেতন ১ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে, ওভাল অফিসের পরিচালক ওয়াল্ট নাউটা পেয়েছেন ২০ হাজার ডলার; তার বার্ষিক বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার।


উপহারগুলো নিয়ে সরকারি কর্মীদের অতিরিক্ত অর্থ গ্রহণের বিধিনিষেধের কারণে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেছেন, ট্রাম্পের দীর্ঘদিনের বড়দিনের উপহার দেওয়ার রীতির অংশ হিসেবেই এসব অর্থ দেওয়া হয়েছে এবং এর সঙ্গে তাদের সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নেই। তাই উপহারগুলো আইন ও নৈতিকতার বিধিমালা অনুযায়ী বৈধ।


ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হার্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্ট পরিচালনা ও পোস্ট তৈরিতে সহায়তা করেন। আর নাউটা সাবেক হোয়াইট হাউস ভ্যালেট; ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে গোপন নথি সরিয়ে নেওয়ার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মামলাটি খারিজ হয়। 

সূত্র: রয়টার্স