রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
মারা যাওয়া তরুণের নাম ইমরুল কায়েস হৃদয় (২৬)। তিনি পাবনার বেড়া উপজেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।
তিনি জানান, ইমরুল কায়েস হৃদয় ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। হাসপাতালে ভর্তির সময়ই তার শারীরিক অবস্থা গুরুতর ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ৩১ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে একজনের মৃত্যু হয়। এক সপ্তাহের ব্যবধানে আরও একজনের মৃত্যু এবং প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় রাজশাহী অঞ্চলে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর অবস্থা হঠাৎ করে গুরুতর হয়ে উঠতে পারে। বিশেষ করে জ্বর কমে যাওয়ার পরও রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট, অস্থিরতা কিংবা অস্বাভাবিক ঘুমঘুম ভাব দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
- বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায়
- চুল ঝরে পড়া রোধে নারকেল তেলে মেশাবেন যে উপাদান
- নভোএয়ারে চাকরি, রয়েছে ওভারটাইম সুবিধা
- তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও
- রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৯
- এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার
- ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ড দেওয়া দায়িত্বহীন কাজ: হাইকোর্ট
- অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ
- ধূমপানে কমে সন্তান ধারণের সম্ভাবনা, ঝুঁকিতে নারী-পুরুষ উভয়েই
- দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
- হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
- ১৩ মার্কিন বিমানবন্দরে টিকিট ছাড়াই টার্মিনালে প্রবেশের সুযোগ
- ১১ সন্তানের সাফল্যের কারিগর মা চেমন আরা
- যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
- নাসরার দুরন্ত ঘূর্ণিতে সেমিতে পাকিস্তান
- নাসরার দুরন্ত ঘূর্ণিতে সেমিতে পাকিস্তান
- সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর
- কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ইউনেস্কো প্রতিনিধির সঙ্গে রাঙামাটি চেয়ারম্যানের সাক্ষাৎ
- ৮ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- নিখোঁজের পরও থেমে থাকে খোঁজ, ৭ মাসে ২ হাজার শিশু নিখোঁজ
- স্কুল ফিডিংয়ে বাড়ছে খুদে শিক্ষার্থীদের উপস্থিতি
- মসজিদ ধ্বংসের ঘটনায় মন্তব্য: সাংবাদিক হুদা গ্রেপ্তার
- মুসলিম নারীকে বাংলাদেশে পুশইনে আসাম সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ
- ফ্রিজে সবজি রাখার বক্সে পানি জমলে করণীয়
- শিরোপার পথে গফ, ওসাকাকে হারিয়ে শেষ আটে রিবাকিনা
- অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ১১ সন্তানের সাফল্যের কারিগর মা চেমন আরা
- কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত
- দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম










