ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ঘরে আগুন লেগে মা`য়ের মৃত্যু, আহত মেয়ে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার চরমামুদপুরের আজাদ মোল্লার বাড়িতে আগুন লেগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের শিশু কন্যা মেনা (৩) গুরুতর আহত হয়েছে। তাকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। নিহত আলেয়া বেগমের (৪০) স্বামী আজাদ শেখ।

কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন বলেন, শনিবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে মা ও মেয়ের হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

-জেডসি