ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:২৮:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোন নিহত 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ এপ্রিল) রাত ১০টায় উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আশ্রাফ বেপারী কান্দি গ্রামের মনসুর ঢালীর বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনসুর ঢালীর মেয়ে সামিয়া (১১) ও ছোট ছেলে আরাফাত (৭)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় সোমবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল তিন ভাই-বোন মিম (১৩), আরাফাত ও সামিয়া। আগুনে তারা মারাত্মকভাবে দগ্ধ হন। এ সময় তাদের মা পাশের ঘরে নামাজরত অবস্থায় ছিলেন। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ও সামিয়া মারা যান। বড় মেয়ে মিমের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি আসাদুজ্জামান জানান, সোমবার রাতে তিন ভাই-বোন আগুনে দগ্ধ হলে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দুজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।