ঘুরে আসুন রাজধানীর কাছেই পানাম নগর
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার
পানাম নগর
ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? জায়গাটা ধারে-কাছে হলে ভালো হয়? আপনি খুব সহজেই চলে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানাম নগরে। পরিবারের সকলে মিলে কাটিয়ে আসতে পারেন একটা আনন্দময় দিন।
বাংলাদেশের পুরনো ঐতিহ্যবাহী শহর ‘পানাম নগর’। ঢাকা থেকে ২৭ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এই নগর অবস্থিত। পুরনো এই নগরে আছে কয়েক শতাব্দীর পুরনো অনন্য স্থাপত্যশৈলী আর কারুকার্যময় অনেক ভবন।
সোনারগাঁও পৌরসভার ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগর গড়ে তুলেন বাংলার বার ভূঁইয়ারা। ঈসা খাঁর আমলে পুরনো সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। এই সোনারগাঁওয়েরই একটি এলাকার নাম পানাম। স্থানটি পুরনো রাজ-রাজড়াদের আমলে প্রসিদ্ধ এলাকা ছিল। পরে ইংরেজ শাসনামলে এখানে অভিজাত হিন্দুদের আবাস গড়ে ওঠে। ইউরোপীয় স্থাপত্যরীতিতে তৈরি এখনও পর্যন্ত টিকে থাকা ইমারতগুলো মূলত সেসময়েই তৈরি। অসাধারণ কারুকার্যময় এবং সুবিন্যস্ত একটি প্রাচীন নগরী হিসেবে পানাম এখনও সবার মন কাড়ে। এটি পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের মধ্যে অন্যতম। ২০০৬ সালে পানাম নগরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃটিশ শাসনামল এ অঞ্চলের শিল্প-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র পানাম স্থাপত্যশৈলীতে রয়েছে তৎকালীন আধুনিকতার ছোঁয়া। দু’পাশে সারি সারি একতলা দু’তলা ভবন, মাঝ দিয়ে পথ।
পানাম নগরের পরিকল্পনায় ছিল আধুনিকতার ছোঁয়া। নগরে পানি সরবরাহের জন্য দু’পাশে ছিল (এখনও আছে) ২টি খাল ও ৫টি পুকুর। সুপেয় পানির জন্য পানাম নগরের প্রতিটি বাড়িতেই ছিল কূপ বা ইঁদারা।
এখন পানাম নগর ঘুরে তুমি দেখতে পাবে নিখুঁত নকশা কাটা পুরনো সব আধুনিক দালান কোঠা। তবে সময় প্রবাহে আর প্রয়োজনীয় যতেœর অভাবে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে পানাম নগরের সৌন্দর্য। এই অভিজাত নগরের মূল বাসিন্দারা দেশভাগের পর পানাম ত্যাগ করেন। এখন অনেকেই অস্থায়ীভাবে সেখানে বসবাস করছেন।
পানাম নগর তথা সোনারগাঁওয়ের পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী। এই নদী পথেই বিলেত থেকে আসতো থানকাপড়। আর এদেশ থেকে বিদেশে যেত মসলিন।
সেই সময় এই নগরী ছিল ব্যবসা-বাণিজ্যের রাজধানী। তবে ইংরেজরা ধীরে ধীরে একসময় ঐতিহাসিক এ ব্যবসাকেন্দ্রটির নিয়ন্ত্রণও নিয়ে নেয়। তারা মসলিনের কারিগরদের বৃদ্ধাঙ্গুল কেটে পঙ্গু করে দেয় যাতে তারা মসলিন কাপড় আর না বুনতে পারে। এর ফলে ইউরোপে তৈরি কাপড়ের একচেটিয়া বাজার সৃষ্টি হয় এখানে। একই সঙ্গে এদেশীয় চাষাবাদ বন্ধ করে নীলচাষের জন্য এখানে তারা স্থাপন করে নীল কুঠি।
পরিবারের সদস্যদের নিয়ে আপনিও ঘুরে আসতে পারো পানাম নগর আর সোনারগাঁও। জানতে পারবেন আমাদের অতীত গৌরব আর কষ্টে গাঁথা ইতিহাসের কথা। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাসে বা সিএনজি স্কুটারে করে খুব সহজেই পানাম নগর যাওয়া যায়।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



