ঘূর্ণিঝড় আম্পান ‘মরার ওপরে খাঁড়ার ঘা’: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২০ মে ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
চলমান করোনা বিপর্যয়ের মধ্যে ঘূর্ণিঝড় আম্পানকে ‘মরার ওপরে খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি।
মমতা বলেন, ‘মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। অনেকে বলছেন ‘আয়লা’ ঝড়ের থেকেও ভয়ঙ্কর হবে। আগামীকাল বাড়ি থেকে কেউ বেরোবেন না। ঘূর্ণিঝড়ে কী হবে, তা কেউ জানে না। এ সময়ে কেউ সাগরে যাবেন না।’
আম্পানের প্রভাবে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বুধবার ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। কোলকাতা পুরসভা ও পুলিশের পক্ষ থেকে বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের সতর্ক করাসহ তাদেরকে অন্যত্র সরে যেতে বলা হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ঝড় থামার পরেই বাড়ি থেকে কেউ বেরোবেন না। বৃহস্পতিবার প্রশাসন বলার পরে বাইরে বেরোন।’ দুর্যোগ মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করাসহ যোগাযোগের জন্য একাধিক ফোন নম্বর দেওয়া হয়েছে।
মমতা বলেন, ‘এরইমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২ লাখ মানুষকে অন্যত্র সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় ৫০ হাজার মানুষকে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর ৪০ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
মুখ্যমন্ত্রী এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত এবং মেদিনীপুর জেলার একাংশেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাগর, ফ্রেজারগঞ্জ, বাসন্তী, ক্যানিং-সহ একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকায় আঘাত হানবে আম্পান। রাজ্য সরকার সবরকম ভাবে প্রস্তুত আছে। সব জেলার জেলাপ্রশাসক, পুলিশের এসপি, আইসিদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
-জেডসি
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











