ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৫৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

চকবাজার ট্রাজেডি: স্বজনদের কাছে ৪২ লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪২ জনের লাশ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

যাদের লাশ হস্তান্তর : কামাল হোসেন (৪৫), ওয়াসি উদ্দিন (২৩), মোশারফ হোসেন (৪৩), হাফেজ মো. কাওছার আহমেদ (২৬), আলী হোসেন (৬৫), মো. ইয়াসিন (৩৩), শাহাদাৎ হোসেন (৩০), আবু বকর সিদ্দিক (২৭), জুম্মন (৫২), মজিবুর হাওলাদার (৫০), হেলাল উদ্দিন (৩২), আশরাফুল হক (২৭), ইমতিয়াজ ইমরোজ রাজু (২২)।

সিদ্দিক উল্লাহ (৪৫), মাসুদ রানা (৩৫), আবু রায়হান (৩১), আরাফাত আলী (৩), মোহাম্মদ আলী (২২), মাহবুবুর রহমান রাজু (২৯), এনামুল হক কাজী (২৮), শিপন আরাফাত (১৯), ওমর ফারুক (৩০), সৈয়দ খবির উদ্দিন (৩৮), আয়েশা খাতুন (৪৫), নয়ন খান (২৫), আবদুর রহিম (৫১), জসিম উদ্দিন (২২)।

সাহির (৩), মিঠু (৩৮), সোনিয়া আক্তার (২৮), বিল্লাল হোসেন (৪৭), ইসহাক ব্যাপারি (৪২), ইব্রাহিম (৩০), সুজন হক (৫৩), শামসুল হক (৬২), পারভেজ (১), খোরশেদ আলম (৪৫), রাজু (৫৩), সজীব (২৩), জয়নাল আবেদীন (৪৩), আনোয়ার হোসেন (৩৭) ও নাসির উদ্দিন (৩৩)। প্রতিটি লাশ দাফনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ ময়নাতদন্ত কার্যক্রম শেষে রাত পৌনে ৯টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ৪২টি মৃতদেহ আমরা পুলিশের মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। আরও ২৫টি মৃতদেহ মর্গে আছে। তাদের শনাক্ত করা যায়নি। এর মধ্যে যদি কেউ এসে মৃতদেহ শনাক্ত করেন, তবে তাকে তা বুঝিয়ে দেয়া হবে।

ডা. সোহেল আরও বলেন, হস্তান্তর না করতে পারলে অবশিষ্ট মৃতদেহ বিভিন্ন মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। কারণ, ঢাকা মেডিকেল কলেজের মর্গে এত লাশ সংরক্ষণের ব্যবস্থা নেই। পরবর্তীতেও যদি কেউ লাশ দাবি করে তাহলে তাদের ওই হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, সেখানেও তারা লাশ শনাক্ত করার সুযোগ পাবেন। আমরা প্রতিটি মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছি। তা ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে। কেউ যদি আরও খোঁজ করেন তাহলে তাদের ডিএনএ ল্যাবে পাঠানো হবে।

-জেডসি