ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:১৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

চকরিয়ায় আগুনে পুড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২৫ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

কক্সবাজারের চকরিয়ায় ঘরে আগুনে পুড়ে নুর নাহার বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত নুর নাহার ওই এলাকার সিরাজুল হকের স্ত্রী।


জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজুল হকের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে থাকা স্বামী সিরাজুল হক বের হতে পারলেও তার স্ত্রী নুর নাহার বের হতে পারিনি।

 

পরে স্থানীয় লোকজন এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যাওয়া নুরু নাহারকে মৃত উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, ওই ঘরে তারা স্বামী-স্ত্রী ছাড়া অন্যকোন লোক না থাকায় নুর নাহারকে উদ্ধার করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।