চটজলদি মাথাব্যথা কমাতে কয়েকটি টিপস
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সকালে চোখ মেলে বুঝতে পারছেন মাথাব্যথা ধরেছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না— মাথাব্যথা। অফিসে প্রচুর কাজের চাপে চোখ বুজে আসছে— মাথাব্যথা। অনেক সময় টানা মাথাব্যথায় যখন আপনি হয়রান, তখন কারও কাছ থেকে শুনতে হচ্ছে— মাথা থাকলে ব্যথা হবেই। চরম এই সত্যের মূল কারণ হচ্ছে—আপনার ঘুমের অভাব, দুশ্চিন্তা, পানিশূন্যতা কিংবা চোখের ক্লান্তি। সবার আগে আপনার ঘুমসমস্যার সমাধান করুন, তবে সব ঠিক হয়ে যাবে। আর যদি তাতেও সমাধান না হয়, যদি মাথাব্যথা নিয়মিত হয়, অত্যধিক তীব্র বা চোখ ঝাপসা দেখায়, মাথা ঘোরা বা বমি বমি ভাব থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুল করবেন না।
এবার চলনু জেনে নেওয়া যাক, হালকা মাথাব্যথা কমাতে নিচের কয়েকটি ঘরোয়া টিপস—
ইয়োগা
ইয়োগা আপনার মাথাব্যথার সমাধান দিতে পারে। যদি মাথাব্যথা হয় চোখের চাপ, স্ট্রেস বা ঘুমের অভাবে, তাহলে ইয়োগা খুবই কার্যকর ভূমিকা রাখে। আর মাথাব্যথা সাধারণত হয় টেনশন, ঘুমের অভাব, চোখের চাপ (স্ক্রিনে বেশি সময়), ডিহাইড্রেশন, মাংসপেশির টান, ঘাড় বা পিঠে চাপ এবং হরমোনের ভারসাম্যহীনতা থেকে। সে ক্ষেত্রে ইয়োগার প্রয়োজন। কারণ ইয়োগার ধ্যান ও শ্বাস-প্রশ্বাস মনকে শান্ত করে, কর্টিসল (স্ট্রেস হরমোন) কমিয়ে দেয়। আর ইয়োগা মাথায় রক্তপ্রবাহ ঠিক রাখে, ফলে চাপ কমিয়ে দেয়। ইয়োগা হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে, বিশেষ করে থাইরয়েড বা স্ট্রেস-রিলেটেড সমস্যা দূর করে।
বিশ্রাম ও ঘুম
ঘুম কম হলে এবং পরিশ্রম বেশি হলে মাথাব্যথা শুরু হয়। মাথাব্যথা শুরু হলে সামান্য কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে নিরিবিলি অন্ধকার রুমে বিশ্রাম নিন। এতে আপনার মাথাব্যথা কমে যাবে। ফলে যখন-তখন কিছুক্ষণের জন্য চোখকে আরাম দিন। এ ছাড়া চোখ বন্ধ করার আগে খালি পেটে আপেল খেলে কিংবা সামান্য আপেলসাইডার ভিনেগার পানিতে মিশিয়ে খেলে এ ক্ষেত্রেও আরাম পাওয়া যায়।
পানি পান
সাধারণত পানিশূন্যতা মাথাব্যথার কারণ হতে পারে। তাই সাধারণ মাথাব্যথা হলে প্রথমেই ১–২ গ্লাস পানি পান করুন। দিনে পর্যাপ্ত পানি পান করা জরুরি। দিনে ১০ গ্লাস পানি খেলে শরীর ডিহাইড্রেটেড হয় না এবং মাথাব্যথা দূর করা যেতে পারে।
আদা চা
আদা প্রদাহ কমিয়ে দেয় এবং রক্ত চলাচল বাড়িয়ে তোলে। আর মাথাব্যথা অনুভূত হলে এক চামচ কুচানো আদা এককাপ পানিতে ৫ মিনিট ফুটিয়ে চা তৈরি করে খান। কিংবা চা খাওয়া অভ্যাস না থাকলে কেবল আদাযুক্ত হালকা গরম পানিও খেতে পারেন। এতেই আপনার মাথাব্যথার উপশম হবে।
লেবুপানি
আপনার অতিরিক্ত গ্যাস কিংবা হজমের সমস্যা থেকেও মাথাব্যথা হতে পারে। সে ক্ষেত্রে লেবুপানিও আপনার মাথাব্যথায় দূর করতে পারে। এক গ্লাস কুসুম গরম পানিতে আধা লেবুর রস ও এক চিমটি লবণ মিশিয়ে পান করুন। লেবুর রসের সঙ্গে সামান্য কাঁচামরিচ কুচি আর সামান্য গরম পানি দিয়ে ওষুধের মতো খেয়ে নিতে পারেন। পুদিনা তেল কপালে ও কানের পাশে হালকা মালিশ করলেও আরাম পেতে পারেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬







