ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৩:০৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে করোনায় দুই মৃত্যু, শনাক্ত দুই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনা ভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুই জন মারা গেছেন। একই সময়ে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও দুই জনের শরীরে। চট্টগ্রামে এখন পর্যন্ত এক হাজার ৩২৭ জনের প্রাণ নিলো করোনা। তার মধ্যে নগরের ৭২৩ জন এবং ৬০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ২২৯ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯৬৯ জন এবং ২৮ হাজার ২৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৬০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া দুই জন নগরের বাসিন্দা। মারা যাওয়া দুই জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।