চট্টগ্রামে করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে রয়েছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে রয়েছে। এ সময়ে নতুন করে ৭৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। এ দিন করোনায় ১ রোগির মৃত্যু হয়।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর দশ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ১ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৭৬ বাহকের মধ্যে শহরের ৫০ ও আট উপজেলার ২৬ জন। এর মধ্যে হাটহাজারীতে ৮, সীতাকু-ে ৫, রাউজানে ৪, বোয়ালখালীতে ৩, ফটিকছড়ি ও পটিয়ায় ২ জন করে এবং লোহাগাড়া ও আনোয়ারায় ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৩৮৮ জন। এতে শহরের ৭৩ হাজার ৪৫৭ ও গ্রামের ২৭ হাজার ৯৩১ জন।
করোনায় গতকাল গ্রামের একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৮৩ জন। এতে শহরের ৭০৮ ও গ্রামের ৫৭৫ জন। আরোগ্যলাভ করেছেন নতুন ৪৫ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৩০২ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ১০ হাজার ৪৫০ জন এবং হোম আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হন ৭৫ হাজার ৮৫২ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে গতকাল যুক্ত হন ৫৬ জন এবং ছাড়পত্র নেন ৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৯৫ জন।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩০১টি নমুনা পরীক্ষায় শহরের ১টি, ইম্পেরিয়াল হাসপাতালে ৬০টি নমুনার মধ্যে শহরের ২টি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫৫ নমুনায় শহরের ২টি, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৬টি নমুনা পরীক্ষা করে শহরের ২টি এবং এপিক হেলথ কেয়ারে ৬২ নমুনায় গ্রামের একটিসহ ৫ টিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। নগরীর অপর বেসরকারি ক্লিনিক্যাল কেন্দ্র ল্যাব এইডে ৭টি এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষায় সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ৩ দশমিক ৫৪ শতাংশ, চমেকে ৫ দশমিক ৩৬, সিভাসু’তে ৭ দশমিক ৬৯, চবিতে ১৫ দশমিক ৬৮, আরটিআরএলে ৭ দশমিক ১৪, শেভরনে ০ দশমিক ৩৩, ইম্পেরিয়াল হাসপাতালে ৩ দশমিক ৩৩, মা ও শিশু হাসপাতালে ৩ দশমিক ৬৩, মেডিকেল সেন্টারে ৭ দশমিক ৬৯, এপিক হেলথ কেয়ারে ৮ দশমিক ০৬ এবং ল্যাব এইড ও কক্সবাজার মেডিকেলে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




