ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২১:৪৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

চট্টগ্রামে বস্তিতে আগুন, দুই শতাধিক বাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার এসআরবি বস্তিতে অগ্নিকাণ্ডে দুই শতাধিক বাড়ি-ঘর পুড়ে গেছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগ্রাবদ, চন্দনপুরা, নন্দনকানন ও চকবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে পৌনের ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে অবস্থান করছে নারী-শিশুসহ হাজারো মানুষ।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-জেডসি