ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১:১৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, পাহাড়ে মাইকিং

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল শনিবার থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হতে পারে। এতে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করা লোকজনকে সরে যেতে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়া পাহাড়ে বাস করা ওইসব লোকজনের জন্য ৮টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও।

গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে ৪০টি পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।  লালখানবাজারের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক কামাল হোসেন জানান, শনিবার সকাল থেকে নগরের সরকারি ও ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে মাইকিং কার্যক্রম শুরু হয়। এসব লোকজনকে সরিয়ে নিতে ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সরকারি সংস্থার নিয়ন্ত্রণাধীন পাহাড়গুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘাচ্ছন্ন, ভারী বৃষ্টির সঙ্গে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেয়া হয়েছে।

চট্টগ্রাম অফিসের আবহাওয়া কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সকাল ৯টা পর্যন্ত ৭৯ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারা দিন বৃষ্টি থাকবে।

-জেডসি