চট্টগ্রামে শিশু আয়াত হত্যার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
চট্টগ্রামের চাঞ্চল্যকর পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবির আলীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ বুধবার (১৭ জুন) ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ শুরু থেকেই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে আসছিল ।
২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় শিশু আয়াত। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিখোঁজের ১০ দিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে জানতে পারে, আয়াতকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত তাদের বাসার ভাড়াটে মো. আবির আলী ।
পিবিআইয়ের তদন্তে উঠে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করা হয়েছিল। কিন্তু পরিকল্পনা ভেস্তে যাওয়ায় আবির তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নৃশংসভাবে আয়াতের মরদেহ ছয় টুকরো করে আলাদা ব্যাগে ভরে সাগরপাড় ও খালের পাশে ফেলে দেয় । এই ঘটনা দেশের বিবেকবান মানুষকে স্তম্ভিত করে দেয়।
২৫ নভেম্বর, ২০২২ তারিখে আবির আলীকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে দেওয়া জবানবন্দিতে সে হত্যার কথা স্বীকার করে। তদন্ত শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে মো. আবির এবং তার ১৭ বছর বয়সী এক বন্ধুকে আসামি করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওই বন্ধুর বিচার শিশু আদালতে চলছে এবং আবির বর্তমানে কারাগারে রয়েছে ।
আয়াতের বাবা সোহেল রানা এবং মা সাহেদা আক্তার শুরু থেকেই তাদের মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে মৃত্যুদণ্ড দাবি করে আসছিলেন। আয়াতের বাবা বলেন, “আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই।” আয়াতের মা সাহেদা আক্তারও বলেন, “এক মুহূর্তের জন্যও মেয়ের মুখ ভুলতে পারিনি। আমরা আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই” ।
মামলাটিতে মোট ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করলেন। এই রায় শিশু হত্যার মতো জঘন্য অপরাধ দমনে একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল





