চট্টগ্রামে স্ত্রী হত্যায়র দায়ে স্বামীর যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২২ বুধবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করার ঘটনায় স্বামী আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ আগস্ট চট্টগ্রামের খুলশী থানার টাংকির পাহাড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করে স্বামী আবদুস সাত্তার। পরে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য লাশ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। একপর্যায়ে সাত্তার স্ত্রীকে খুনের কথা স্বীকার করে। এই ঘটনায় একইদিনে চট্টগ্রামের খুলশী থানায় আবদুস ছাত্তারকে আসামি করে দন্ডবিধি ৩০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয় পুলিশ। আর ২০১৬ সালের ৪ আগস্ট চার্জশিট গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, মোট ১৭ জন সাক্ষীর মধ্যে আদালতে ১১ জন সাক্ষী দেন। এছাড়া আসামি নিজে সাফাই সাক্ষী দেন। সবশেষে আজ বিচারক আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন। আসামি বর্তমানে কারাগারে আছেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





